কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় বিদ্যুৎ বিভাগের ৩ কর্মচারী আহত হয়েছেন। বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Manual8 Ad Code
আহতরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮), হেলপার নানু মিয়া (৪০) ও গাড়িচালক কামরুল ইসলাম (৩০)। এরমধ্যে গুরুতর আহত হারুন আলীকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
Manual6 Ad Code
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।
Manual8 Ad Code
তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে কাজ শেষে তিন কর্মচারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় চাতলগাঁও এলাকায় পিছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা এসে তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হারুন আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা সিএনজিসহ চালককে আটক করে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার মাধ্যমে থানায় নিয়ে যান। তবে থানায় নেওয়ার পরও পুলিশ চালককে ছেড়ে দেয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তা লিখিত অভিযোগ দায়ের না করেই থানা ত্যাগ করেন।
Manual3 Ad Code
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, সিএনজিসহ চালককে আমাদের অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়নি। সে সুযোগ বুঝে চলে গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।