প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কুলাউড়ায় সিএনজির ধাক্কায় প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

editor
প্রকাশিত মে ১৮, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
কুলাউড়ায় সিএনজির ধাক্কায় প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

Manual4 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৮ মে) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।

Manual7 Ad Code

এর আগে গত ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হন বিদ্যুৎ বিভাগের আরও দুই কর্মচারী হেলপার নানু মিয়া (৪০) ও গাড়িচালক কামরুল ইসলাম (৩০)।

Manual4 Ad Code

জানা যায়, রাতে কাজ শেষে তিন কর্মচারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা এসে তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত হারুন আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা সিএনজিসহ চালককে আটক করে থানায় নিয়ে গেলেও পরে চালক পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

Manual5 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, নিহতের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code