প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যে কারণে প্রাণ গেল নাসিমের

editor
প্রকাশিত জুন ৮, ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ণ
যে কারণে প্রাণ গেল নাসিমের

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই গ্রামে একটি চায়ের দোকানে রোববার (৭ জুন) পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়।

Manual1 Ad Code

উপস্থিত লোকজন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই গ্রামের মৃত মঞ্জুরুল হকের ছেলে আল আমিন মধ্যনগর উপজেলার সারাকোনায় মাছের আড়তে একটি ঘর নির্মাণ করেন। ওই মাছের আড়তের ঘরের সুবিধা ভোগ করা নিয়ে দীর্ঘদিন ধরে আনু (৩৫) ও লিটনের সাথে (৪০) কথাকাটাকাটি চলছিল। এরই জের ধরে সুনুই গ্রামে একটি চা দোকানে আল আমিনের ভাই নাসিমের (৪৫) সাথে আনু (৩৫) ও লিটনের (৪০) তর্কাতর্কি হয়।

Manual1 Ad Code

একপর্যায়ে আনু উত্তেজিত হয়ে নাসিমের পড়নের শার্ট ধরে নাসিমকে দোকান থেকে বের করে আনু ও লিটন কিল-ঘুষি মারতে থাকলে নাসিম মাটিতে লুটিয়ে পড়ে এবং মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। উপস্থিত লোকজন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর বুকে ব্যথা শুরু হলে পরিবারের লোকজন তাকে ধর্মপাশা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, মামলা প্রক্রিয়াধীন। পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code