প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট-কুমিল্লা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ণ
সিলেট-কুমিল্লা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁর ছেলে। নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই।

Manual1 Ad Code

নিহতের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোর রাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

Manual3 Ad Code

এতে নামিম ও নিরব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

Manual1 Ad Code

ওসি আরো জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code