নিউজ ডেস্ক:
অপ্রীতিকর অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক প্রেমিক যুগলকে আটক করেছে স্থানীয়রা।
Manual7 Ad Code
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশের এলাকায় মাদরাসা মসজিদসংলগ্ন কাঁঠালবাগানের ভেতর থেকে তাদের আটক করা হয়। শনিবার প্রক্টরিয়াল বডির সিদ্ধান্তে তাদের বিয়ে দেওয়া হবে।
আটকরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ বর্ষের ছাত্র ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ বর্ষের ছাত্রী।
Manual6 Ad Code
সূত্র জানায়, সাত দিন ধরে ওই শিক্ষার্থী যুগল রাতের আঁধারে স্থানীয় এলাকার বাগানের ভেতরে আসা-যাওয়া করছিলেন। স্থানীয় কয়েকজন তাদের ওপর নজর রাখলেও এত দিন তাদের আটক করা সম্ভব হয়নি।
আজ রাত ৮টার পর তারা বাগানের ভেতর দুই ঘরের মাঝামাঝি স্থানে অবস্থান করলে স্থানীয়রা তাদের আটক করে।
বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন ও শিক্ষার্থী দুজনকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতা ও প্রেমিক যুগল উপস্থিত ছিলেন।
এ সময় আলোচনা শেষে উভয় শিক্ষার্থীর লিখিত সম্মতিতে আগামীকাল তাদের দুই পরিবারের উপস্থিতিতে সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রক্টরিয়াল বডি।
Manual7 Ad Code
আটক ছাত্র বলেন, ‘সাত-আট মাস ধরে আমাদের সম্পর্ক। আমি ভুল করেছি। তা ছাড়া আমি ওই মেয়েকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে রাজি আছি।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক আমরা তাদের উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে আসি।
আমরা আগামীকাল ওই দুই শিক্ষার্থীর পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করব।