নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার একটি দল অভিযান চালিয়ে বালু বুঝাই একটি ট্রাক থেকে ভারতীয় জিরা উদ্ধার করেছে। সোমবার (৮ জুন) দুপুরে গ্রেফতারকৃত সাদিকুর রহমানকে (৩২) বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে জালালাবাবাদ থানা পুলিশ। সে জালালাবাদ থানাধীন নলকট গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।
Manual7 Ad Code
এরআগে রবিবার (৭ জুন) বিকালে জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ বটেরতল পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ট্রাক আটক করে পুলিশ। এসময় ট্রাকের বালুর নিচে লুকিয়ে রাখা ৭৫ বস্তা যার ওজন প্রাজন ২২৫০ কেজি। যার বাজার মূল্য ১১ লাখ ২৫ হাজার টাকা বলে জানায় পুলিশ।
Manual8 Ad Code
সোমবার দুপুরে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম। তিনি জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকের বালুর নীচ থেকে জিরাগুলো উদ্ধার করে । এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। সেই সাথে পলাতক এবং অজ্ঞাতনামা আসামিদের সনাক্তসহ গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।