প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে প্রায় ২শ’ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ

editor
প্রকাশিত জুন ৮, ২০২৬, ০১:৪২ অপরাহ্ণ
সিলেটে প্রায় ২শ’ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১৯৬টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

Manual3 Ad Code

রবিবার (৭ জুন) থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসএমপি পুলিশের ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশ জানায়, রবিবার (৭ জুন) রাত ১২টা থেকে পরের রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর পৃথক পৃথক সড়কে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের ১৯৬টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। তারমধ্যে বিভিন্ন প্রকার ৯৫ টি গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান এবং ১০১টি যানবাহন আটক করা হয়।

Manual7 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় বলেন, ‘মহানগরীতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code