প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট ওসমানী হাসপাতাল পরিদর্শনে সিসিক প্রশাসক

editor
প্রকাশিত জুন ১০, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সিলেট ওসমানী হাসপাতাল পরিদর্শনে সিসিক প্রশাসক

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন। বুধবার (১০ জুন) দুপুরে তিনি কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সিসিক প্রশাসক চিকিৎসক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং রোগীবান্ধব সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

Manual7 Ad Code

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজ দেশের অন্যতম সনামধন্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজ থেকে পাস করে অনেক চিকিৎসক দেশ-বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশের স্বাস্থ্য খাতেও এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটির কিছু সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। সেগুলো সমাধান না হলে ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়গুলো জানার পর সরেজমিনে পরিস্থিতি দেখতে এসেছি।’

Manual1 Ad Code

সিসিক প্রশাসক বলেন, ‘কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য পর্যাপ্ত জনবল নেই, যা অন্যতম বড় সমস্যা। এছাড়া শিক্ষার্থীদের জন্য আরও উপযোগী পরিবেশ সৃষ্টি, ওয়াকওয়ে নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন জরুরি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। একই সঙ্গে ওয়াকওয়ে নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের বিষয়ও বিবেচনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শুধু সিলেট বিভাগের নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। প্রতিদিন হাজারো মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। রোগীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। হাসপাতাল কর্তৃপক্ষ ও নগর প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব।’

এ সময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘দেড় কোটিরও বেশি মানুষের চিকিৎসার ভরসাস্থল এই মেডিকেল কলেজ ও হাসপাতাল। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখা গেলে রোগী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবারই উপকার হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।’

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ বলেন, ‘কলেজের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো আমরা সিসিক প্রশাসকের কাছে তুলে ধরেছি। তিনি আন্তরিকভাবে বিষয়গুলো শুনেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সম্মিলিত উদ্যোগে আমরা একটি পরিচ্ছন্ন ও আধুনিক ক্যাম্পাস গড়ে তুলতে চাই।’

Manual1 Ad Code

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌনরোগ বিভাগ) ডা. মইনুল ইসলাম চৌধুরী নান্না, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হৃদরোগ বিভাগ) ডা. শুয়াইব আহমদ শোয়েব, সহযোগী অধ্যাপক (নাক, কান ও গলা বিভাগ) ডা. সৈয়দ নাফি মাহদীসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code