নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩৬ লিটার চোলাইমদসহ একজন গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ জুন) আনুমানিক রাত ৮টার দিকে এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
Manual4 Ad Code
গ্রেফতারকৃত ব্যক্তি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন হিলুয়াছড়া-তেলিহাটি চা বাগান এলাকার শুক্রা বৈদ্যর ছেলে দেবেন্দ্র বৈদ্য (৩৪)।
পুলিশ জানায়, বুধবার (১০ জুন) আনুমানিক রাত ৮টার দিকে মহানগরীর এয়ারপোর্ট থানাধীন হিলুয়াছড়া-তেলিহাটি চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় শুক্রা ও সরস্বতি ভ্যারাইটিজ স্টোর নামীয় দোকানের ভেতরে অভিযান পরিচালনা করে ১৮ বোতলে মোট ৩৬ ছত্রিশ লিটার চোলাইমদসহ তাকে গ্রেফতার করা হয়।
Manual4 Ad Code
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-০৮, তারিখ-১০/০৬/২০২৬খ্রি., ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(খ) রুজু হয়। আসমিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’