নিজস্ব প্রতিবেদক:
দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। সফরে তারা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং একটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
Manual8 Ad Code
মন্ত্রীর একান্ত সচিব মো. শফিকুর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
Manual7 Ad Code
সফরসূচি অনুযায়ী, ১৯ জুন (শুক্রবার) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার গুলশানে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরে সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন তারা।
Manual5 Ad Code
সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিরতি নেবেন। বিকেল ৩টায় মৌলভীবাজারে আয়োজিত ‘হাওর ফেস্টিভ্যাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরে উৎসবের বিভিন্ন স্টল ও সাংস্কৃতিক আয়োজন পরিদর্শন করবেন। রাতে দুসাই রিসোর্ট বা গ্র্যান্ড সুলতান রিসোর্টে অবস্থান করবেন।
পরদিন ২০ জুন (শনিবার) সকাল সাড়ে ৮টায় সিলেট পর্যটন মোটেলের উদ্দেশে রওনা হয়ে মোটেলটি পরিদর্শন করবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০২ ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। দুপুর ২টায় ঢাকায় পৌঁছানোর মধ্য দিয়ে সফর শেষ হবে।
Manual7 Ad Code
সফরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁদের একান্ত সচিব, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন। সফরের সার্বিক ব্যবস্থাপনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করবে।