প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে নারী মাদক কারবারি জেসমিন গ্রেফতার

editor
প্রকাশিত জুন ২৪, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
সিলেটে নারী মাদক কারবারি জেসমিন গ্রেফতার

Manual1 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি :
সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ওসমানীনগর থেকে গাঁজা ও ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার দয়ামীর ইউনিয়নের খালপার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জেসমিন বেগম (৪২) উপজেলার দয়ামীর (খালপার) এলাকার বাসিন্দা এবং আব্দুল বারীর স্ত্রী। বুধবার দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

Manual8 Ad Code

পুলিশ জানায়, সিলেট জেলা ডিবি পুলিশের একটি দল ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খালপার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেসমিন বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে ৫শ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানা অফিসার ইনচার্জ মূশেদুল আলম ভূইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code