প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবকের মাথা ন্যাড়া

editor
প্রকাশিত জুন ২৪, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবকের মাথা ন্যাড়া

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩৪) নামে এক যুবককে আটক করে। পরে গণপিটুনি দিয়ে মাথা ন্যাড়া করার পর জুতার মালা দেয়া হয়েছে।

Manual1 Ad Code

পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভিযুক্ত সুমন মিয়া উপজেলার ভাদিকারা গ্রামের জিতু মিয়ার ছেলে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, তিন দিন আগে কৌশলে টাকার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে নির্যাতনের অভিযোগ ওঠে সুমন মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে ভুক্তভোগী কিশোরী বিষয়টি গোপন রাখে বলে জানা গেছে। বুধবার (২৪ জুন) সকালে কিশোরী তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত সুমন মিয়াকে নিজ গ্রাম থেকেই আটক করে মারধর ও মাথা ন্যাড়া করার পর জুতার মালা পরিয়ে দেয়। পরে লাখাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লাখাই থানার ওসি শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত চলছে। যেহেতু যুবকের মাথা ন্যাড়া করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত কার্যক্রম শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code