প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ধৈর্যের কঠিন পরীক্ষায় রানি

editor
প্রকাশিত জুলাই ৮, ২০২৬, ০১:৫৯ অপরাহ্ণ
ধৈর্যের কঠিন পরীক্ষায় রানি

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:

যশরাজ ফিল্মসের জনপ্রিয় অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘মর্দানি’র নতুন কিস্তি নিয়ে ফিরছেন রানি মুখার্জি। আগের দুটি সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ‘মর্দানি-৩’। তবে ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা রানির জন্য ছিল ভীষণ কঠিন ও চ্যালেঞ্জিং। বিশেষ করে ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং করতে গিয়ে টানা ১৮ ঘণ্টা ক্যামেরার সামনে থাকতে হয়েছে তাকে। সেই অভিজ্ঞতাকে নিজের অভিনয় জীবনের অন্যতম কঠিন পরীক্ষা বলেই মনে করছেন এই অভিনেত্রী।

Manual7 Ad Code

সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি মুখার্জি জানান, প্রতিটি সিনেমার কাজেরই আলাদা চ্যালেঞ্জ থাকে। তবে রাতের শিফটে কাজ করা তার কাছে সবসময়ই কঠিন। কারণ তিনি স্বভাবগতভাবেই ভোরে ঘুম থেকে ওঠেন এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে অভ্যস্ত। ফলে রাতভর শুটিংয়ের সময় পুরো জীবনযাত্রার ছন্দ বদলে ফেলতে হয়। রানির ভাষায়, আমি দিনের বেলায় ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। ফলে এমন শিডিউলের সঙ্গে মানিয়ে নেয়া সত্যিই কঠিন।

Manual1 Ad Code

কষ্টের পাশাপাশি রাতের শুটিংয়ের একটি সৌন্দর্যও খুঁজে পান এই অভিনেত্রী। তার মতে, গভীর রাতে যখন পুরো শহর ঘুমিয়ে থাকে, তখন শুটিং সেটে এক ভিন্ন ধরনের আবহ তৈরি হয়। ‘মর্দানি-৩’ এর ক্লাইম্যাক্স দৃশ্য নিয়ে রানি বলেন, বিকাল ৩টা থেকে শুরু হয়ে পরদিন সকাল ১০টা পর্যন্ত টানা ১৮ ঘণ্টা চলছিল সেই শুটিং।

Manual8 Ad Code

দৃশ্যটি ছিল শারীরিকভাবে অত্যন্ত পরিশ্রমসাধ্য এবং মানসিকভাবে ক্লান্তিকর। তার ভাষ্য, দৃশ্যটির জন্য প্রচুর শক্তি, মনোযোগ ও তীব্র অভিনয়ের প্রয়োজন ছিল। পুরো রাত জেগে কাজ করার পর মনে হয়েছিল, আমার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। দর্শকরাও ‘মর্দানি-৩’-এ তার এই পরিশ্রম পর্দায় অনুভব করতে পারবেন বলে আশাবাদী অভিনেত্রী।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code