প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কানাইঘাটে ৮ রোহিঙ্গাসহ ৪ মানব পা চা র কা রী আদালতে

editor
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৬, ০১:২৩ অপরাহ্ণ
কানাইঘাটে ৮ রোহিঙ্গাসহ ৪ মানব পা চা র কা রী আদালতে

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে রোহিঙ্গা পাচারের চেষ্টার অভিযোগে আটক ৮ রোহিঙ্গাসহ চার মানব পাচারকারীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়। একই সঙ্গে পাচারে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

Manual6 Ad Code

এর আগে সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরেরমাটি মাদ্রাসার সামনে স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮ রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

Manual3 Ad Code

আটক চার দালাল হলেন- কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল বাঙ্গীছড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আছাদ আহমদ, বড়খেরড় গ্রামের বাতা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন এবং দুই সিএনজি অটোরিকশাচালক সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের মৃত হেদায়েতুল ইসলামের ছেলে রফিক আহমদ ও নেত্রকোনা সদর উপজেলার মইন নুরুলীয়া গ্রামের মৃত আবুল কাশের ছেলে এলাছ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে দুটি সিএনজি অটোরিকশায় করে ওই ৮ রোহিঙ্গাকে কানাইঘাটে নিয়ে আসা হয়। পরে তাদের দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল।

আটক ৮ রোহিঙ্গা হলেন-এনায়েত হোসেন (১৮), আব্দুল মুবিন (২৪), জুবের আহমদ (১৮), আজিদা বেগম (১৮), জামিলা বেগম (২০), ফাতেমা বিবি (১৮), নুর ফাতেমা (১৮) ও আজিদা (১৮)। পুলিশ জানায়, তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন।

Manual1 Ad Code

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার করা রোহিঙ্গা ভিকটিমদের যথাযথ আইনি প্রক্রিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আটক আসামিদের যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাচারে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।”

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code