প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে ধানি জমি থেকে যুবকের র*ক্তা*ক্ত ম র দেহ উদ্ধার

editor
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
হবিগঞ্জে ধানি জমি থেকে যুবকের র*ক্তা*ক্ত ম র দেহ উদ্ধার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের রাখী গ্রামে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Manual6 Ad Code

নিহত সুজন মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের বাসিন্দা। তিনি রাখী গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই। বিয়ের পর থেকে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, রাখী গ্রামের একটি ধানি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় স্থানীয়রা মরদেহটি দেখতে ভীড় জমায়। মরদেহের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কে বা করা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

Manual3 Ad Code

ওসি বলেন, দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code