সিলেটে খালাতো বোনকে ধ র্ষ ণে র পর গ্রে ফ তা র যুবক
সিলেটে খালাতো বোনকে ধ র্ষ ণে র পর গ্রে ফ তা র যুবক
editor
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
Manual2 Ad Code
নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাটে এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯)। রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি চুনারুঘাট থানার ডুলনা গ্রামের সামছুল হকের ছেলে আব্দুল হক (৩২)।
Manual3 Ad Code
র্যাব-৯ জানায়, গত ২৫ মে ২০২৫ রাত আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা রমজান আলী ও মিল্লাদ মিয়া তার মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখায়। পরে তারা ভুক্তভোগীকে রমজান আলীর বসতঘরে নিয়ে যায়। সেখানে তাদের সহযোগিতায় আব্দুল হক একাধিকবার ওই তরুণীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র্যাব-৯ রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল হককে গ্রেফতার করা হয়।
Manual6 Ad Code
ভুক্তভোগী হবিগঞ্জের চুনারুঘাট থানার উসমানপুর এলাকার বাসিন্দা। মামলার প্রধান আসামি আব্দুল হক ভুক্তভোগীর খালাতো ভাই।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।