প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শিশুটির বয়স মাত্র ২০ মাস! সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

editor
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ণ
শিশুটির বয়স মাত্র ২০ মাস! সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এমন অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে শিশুটিকে তার বাড়ির পাশের একটি ঘরে নিয়ে যান মরম আলী। সেখানে শিশুটিকে ধর্ষণের সময় তার মা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় শিশুটির মা চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

Manual3 Ad Code

এরপর শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে শিশুটিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সোমবার (১৭ আগস্ট) ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই মো. সালাউদ্দিন মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ছাতক থানার পরিদর্শক (তদন্জ) ঝলক গোপ মঙ্গলবার দুপুরে জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত মরম আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

Manual8 Ad Code

২০ মাস বয়সী শিশুকে আদৌ ধর্ষণ সম্ভব কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশুর পরিবার মামলা করেছে। মা নিজে দেখেছে বলে অভিযোগ করেছে। ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা দুটোই তো অপরাধ। এখন তদন্ত করে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code