প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে জ ব্দ অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ণ
সিলেটে জ ব্দ অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।

Manual4 Ad Code

বিজিবি জানায়, গতকাল শুক্রবার কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, প্রসাধনী সামগ্রী, বিস্কুট, টায়ার টিউব, চিনি ও জুস জব্দ করে। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে উদ্ধার করা হয় রসুন। জব্দকৃত পশু ও পণ্যের মূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা।

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code