প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা

Manual5 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

চলমান শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে বিয়ানীবাজার উপজেলাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ সমন্বয়ে মন্দির ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পূজা শুরুর প্রথম দিন ষষ্টীতে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ মন্ডপগুলো পরিদর্শণ করেছেন। এ বছর বিয়ানীবাজার উপজেলায় ৪২টি সর্বজনীন এবং ১১টি ব্যক্তিগত পূজা মণ্ডপসহ মোট ৫৩টি পূজা মণ্ডপে শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

Manual8 Ad Code

সূত্র জানায়, বিয়ানীবাজারের পূজামণ্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে (উৎসবের আগের সময়, উদযাপন ও প্রতিমা বিসর্জন এবং পরবর্তী সময়)। এছাড়াও প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানি রোধে সাইবার মনিটরিং ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া তথ্য যাচাই না করে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। পুরুষ ও নারীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করা হয়েছে এবং দর্শনার্থীদের ব্যাগ, বস্তা বা পুঁটলি নিয়ে মণ্ডপে প্রবেশে নিরুৎসাহিত করা হয়েছে। অগ্নিকাণ্ড রোধে প্রতিটি মণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে বলা হয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, শারদীয় উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরহাতে দমন করা হবে। কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে কিংবা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার জানান, শারদীয় দুর্গোৎসব সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বিয়ানীবাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।

Manual6 Ad Code

পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিবেকানন্দ দাস জানান, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে সকল বাহিনীর সদস্যরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

 

Manual7 Ad Code

শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহাসপ্তমী আজ। তবে এ বছর তিথিচক্রে সপ্তমী তিথি থাকবে আগামীকালও। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শারদীয় দুর্গোৎসবের সপ্তমী তিথিতে দেবী দুর্গার শক্তি, কল্যাণ ও অশুভ শক্তির বিনাশের আরাধনার এক তাৎপর্যপূর্ণ দিন।

ভক্তরা দেবীর কাছে পরিবার, সমাজ ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করবেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code