প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বহুল প্রত্যাশিত শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ০২:২৮ অপরাহ্ণ
বহুল প্রত্যাশিত শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী

Manual7 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ও বুধবারীবাজার ইউনিয়নের কুশিয়ারা নদীর উপর নির্মিতব্য শিকপুর-বহরগ্রাম সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি পরিদর্শনে যান।
এসময় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এমপি এমরান আহমদ। তিনি বলেন- স্থানীয় বাসিন্দাদের স্বপ্নের এই সেতু নির্মাণের ক্ষেত্রে যাদের ভূমি অধিগ্রহণ করা হবে এবং যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে- সরকার সকল কাগজপত্র যাচাই করে ন্যায্য পাওনা পরিশোধ করবে।

Manual2 Ad Code

এমপি আরও বলেন- উন্নয়নের জন্য কেউ না কেউ ছাড় দেন, কিন্তু সেটার উপকার পান হাজার হাজার মানুষ। আর সেটা আজীবন স্মরণীয় হয়ে থাকে। এই ব্রিজ নির্মাণের কাজ শেষ হলে সিলেট থেকে বিয়ানীবাজার উপজেলার দূরত্ব কয়েক কিলোমিটার কমে যাবে। এছাড়া পুরো সিলেট-৬ আসনের মানুষ এর সুফল ভোগ করবেন।

Manual5 Ad Code

এলাকার যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে উল্লেখ করে এমরান আহমদ চৌধুরী বলেন- অর্থনৈতিকভাবেও এ অঞ্চলের মানুষ লাভবান হবেন। জায়গা-জমির দাম বাড়বে, এলাকার বেকার যুবক-তরুণদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

Manual6 Ad Code

সেতুর কাজ পরিদর্শনাকালে উপস্থিত ছিলেন- চিফ কনসালট্যান্ট আব্দুস সামাদ, উপজেলা প্রকৌশলী এবং উপজেলা বিএনপি, স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, এ পর্যন্ত নির্মাণাধীন সেতুর ৪০টি পিলারের কাজ শেষ হয়েছে। ২০২৮ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হবে বহুল প্রতীক্ষিত এই ব্রিজের।
এদিকে, ব্রিজের কাজের অগ্রগতির জন্য স্থানীয়রা এমপি এমরান আহমদ চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন- জায়গা অধিগ্রহণ নিয়ে মানুষের পাওনা আদায়ে সাংসদ এমরান আহমদ চৌধুরীর সোচ্চার ভূমিকা আমাদেরকে আশান্বিত করেছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code