প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ

editor
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ণ
ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ

Manual8 Ad Code

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
নিখোঁজ হওয়ার তিন দিন পর ধলেশ্বরী নদী থেকে ফাতেমা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল ফাতেমা।

Manual4 Ad Code

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।
ফাতেমা আক্তার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম শাহীন মিয়া ও মাতা নাজমা বেগম।

Manual8 Ad Code

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর স্কুল শেষে পর দুই বান্ধবীর সাথে ফাতেমা পাশের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তার দুই বান্ধবী নদী থেকে উঠে এলেও ফাতেমা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও সন্ধান পাননি।

মরদেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির পরিদর্শক আব্দুল মাবুদ জানান, মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে পরিবারের লোকজন ফতুল্লা থানায় গত বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরী করেছিল।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code