প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাদ্রাসার ওয়াজ মাহফিলে যাওয়ার পথে গ/ণ/ধ/র্ষ/ণে/র শিকার কিশোরী

editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬, ০৩:১০ অপরাহ্ণ
মাদ্রাসার ওয়াজ মাহফিলে যাওয়ার পথে গ/ণ/ধ/র্ষ/ণে/র শিকার কিশোরী

Manual8 Ad Code

নিউজ ডেস্ক :
গ্রামের একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে ১৪ বছরের এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়।

মামলার বরাতে পুলিশ জানায়, গত ৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ওই কিশোরী একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছিল। পথে ছয় যুবক তার মুখ চেপে ধরে একটি অটোরিকশা তুলে নিয়ে যায়। পরে গ্রামের নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে নিয়ে প্রথমে তাকে তিনজন ধর্ষণ করেন। পরে অন্য তিনজনও ধর্ষণের চেষ্টা করেন। এরপর রাত ১১টার দিকে কিশোরীকে বাড়ি পাশে রেখে চলে যাওয়ার সময় কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকি দেন তারা।

Manual5 Ad Code

ঘটনার ১০ দিন পর শনিবার (১৭ অক্টোবর) রাতে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। এরই মধ্যে বাহার মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলায় অন্য আসামিরা হলেন- উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের জাকির (৩৩), নাঈম (২৪), সোহাগ মিয়া (২১), মুকলেস (৩৫) ও আলামিন ওরফে জিকির (৪০)।

Manual7 Ad Code

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, মামলার পর রাতেই অভিযান চালিয়ে বাহারকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code