প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

টাকার বিনিময়ে ভোট, ব্যালন ডি’অরের দৌড়ে রোনালদোর ধারেকাছে নেই মেসি

editor
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ণ
টাকার বিনিময়ে ভোট, ব্যালন ডি’অরের দৌড়ে রোনালদোর ধারেকাছে নেই মেসি

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক :
গত দুই-তিন বছর বাদ দিলে ব্যালন ডি’অরের লড়াইটা ছিল কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে। দুজনে মিলে ১৩টি ব্যালন ডি’অর ভাগাভাগি করেছেন। সম্প্রতি তারা ব্যালন ডি’অরের লড়াইয়ে না থাকলেও কে সেরা, সেই বিতর্ক কিন্তু চলমান। যদিও ব্যালন ডি’অর কর্তৃপক্ষের একটি ভিন্ন উদ্যোগে আবারও তাদের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা আলোচনায়।

১০ ফুটবল কিংবদন্তিকে রেখে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী বাছাইয়ে ভোট চালু করেছে এই অ্যাওয়ার্ডের অফিসিয়াল প্ল্যাটফর্ম। সেখানে দুই মহাতারকার মধ্যে বিরাট তফাৎ। অক্টোবরের শুরুতে এই ভোটাভুটি শুরু হয়েছে। ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এটি চলবে। তবে বিজয়ী হিসেবে কোনো ব্যক্তির নাম ঘোষণা করা হবে না। অন্তত দুইবার ব্যালন ডি’অর জিতেছেন, এমন ১০ ফুটবলারের ব্যালন ডি’অর জয়ী সেরা মৌসুম নির্বাচন করা হবে ভোটের মাধ্যমে।

রোনালদো ও মেসি ছাড়াও এই তালিকায় আছে রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেদো দি স্তেফানো। এদের মধ্যে ব্রাজিলিয়ান রোনালদো ১৯৯৭ ও ২০০২ সালে, ডাচ গ্রেট ফন বাস্তেন ১৯৮৮, ১৯৮৯ ও ১৯৯২ সালে এই পুরস্কার জেতেন। প্লাতিনি ও ক্রুইফও তিনবার করে ব্যালন ডি’অর পেয়েছিলেন।

Manual1 Ad Code

এই ভোটাভুটির অন্যতম আলোচিত ব্যাপার হলো, এই ভোট দিতে হলে এক ইউরো খরচ করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত ভোটারকে এই বছরের অনুষ্ঠানের জন্য দুটি টিকিট দেওয়া হবে এবং ট্রফির একটি আইকনিক ছবি ডাউনলোড করতে পারবেন। ভক্তরা একই ব্যালন ডি’অর জয়ীকে একাধিকবার ভোট দিতে পারবেন। একই সঙ্গে প্রত্যেক প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছেন, সেটাও দেখতে পারবেন।

এখন পর্যন্ত রোনালদোর ২০০৮ ব্যালন ডি’অর মৌসুমে ৬২ শতাংশ ভোট নিয়ে এগিয়ে। ওইবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে তার পাঁচ ব্যালন ডি’অরের প্রথমটি জেতেন। মেসির ২০১২ ব্যালন ডি’অর জয়ী মৌসুম পেয়েছে ১৩ শতাংশ ভোট। যদিও ওই বছর এক পঞ্জিকাবর্ষে মাত্র ৬৯ ম্যাচ খেলে ৯১ গোল করেচিলেন এবং রেকর্ড টানা চতুর্থ ব্যালন ডি’অর পান।

Manual7 Ad Code

সেরার দৌড়ে মেসির ২০২৩ ব্যালন ডি’অর জয়ের মৌসুম ৯ শতাংশ ভোট নিয়ে পরবর্তী স্থানে। ওইবার কাতারে তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান এবং এক মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে ৪১ ম্যাচ খেলে ২১ গোল ও ২০ অ্যাসিস্টে লিগ ওয়ান ও ফরাসি সুপার কাপ জেতেন।

Manual7 Ad Code

এই তালিকায় সাত শতাংশ ভোট নিয়ে চতুর্থ স্থানে রোনালদোর ২০০৭ ব্যালন ডি’অর জয়ী মৌসুম। আর তার ২০১৬ অ্যাওয়ার্ড জয়ী মৌসুম দুই শতাংশ ভোট পেয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code