নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন একজন। রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
Manual3 Ad Code
নিহত ফাহিম চৌধুরী (২০)। তিনি চুনারুঘাট উপজেলার বিলপাড় গ্রামের রাসেল মিয়ার ছেলে। আহতরা হলেন একই এলাকার দুধপাতিল গ্রামের মাহি (১৯) ও বিলপাড় গ্রামের শুভ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে তিন বন্ধু মিলে আমু চা-বাগানে ঘুরতে যান। আড্ডা ও ঘোরাঘুরি শেষে রাত ১২টার দিকে একটিমাত্র মোটরসাইকেলে চড়ে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘনশ্যামপুর এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং তিন বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন।
Manual8 Ad Code
স্থানীয় লোকজন বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহিম চৌধুরীকে মৃত ঘোষণা করেন। অপর দুই বন্ধু মাহি ও শুভর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনাই আইনী বিষয় প্রক্রিয়াধীন।