নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:
হবিগঞ্জ শহরের উমেদনগর পশ্চিম এলাকার মোল্লাবাড়ি ও খাঁবাড়ির লোকজনের মধ্যে টমটমে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Manual1 Ad Code
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে খাবাড়ির সৈয়দ আলী এবং মোল্লাবাড়ির আফিল উদ্দিনের লোকজনের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টাব্যাপি চলা সংঘর্ষে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Manual1 Ad Code
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই গোষ্টির দুই নারীর মধ্যে টমটমে বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে বিষয়টি দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তারা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতরদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।