নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। রবিবার (১৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো, ৩৯ বোতল বিদেশি মদ, ৫৪টি ভারতীয় কম্বল ও ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
Manual2 Ad Code
এসএমপি মিডিয়া শাখা জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি এবং মহানগর অধ্যাদেশের আওতায় গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।
Manual3 Ad Code
এদিকে, একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ ৮১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৩৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৪৪টি যানবাহন আটক করা হয়েছে।
সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।