নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জালালাবাদ থানার লামাপাড়া থেকে শিবের বাজারগামী বাগজোর-কোম্পানীগঞ্জগামী রাস্তা থেকে থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায় সোমবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
Manual3 Ad Code
আটককৃতরা হলেন জালালাবাদ থানার দখড়ী এলাকার মৃত জমশিদ আলী ও মনোয়ারা বেগমের ছেলে শুকুর মিয়া (৪১) ও সুনামগঞ্জ সদরের কালাইয়া এলাকার নিয়ামত আলীর ছেলে মো. রফিক মিয়া (৩৬)।
এসময় তাদের হেফাজত থেকে ৩৬ বোতল ভারতীয় মদ, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা (রেজি. নং সিলেট- থ-১১-২৮১০), ১৮ বোতল হুইস্কি ও ১৮ ভদকা জব্দ করা হয়েছে।
তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।