প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন

editor
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ণ
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর ২০২৬–২৭ সনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ইসমাইল আহমেদ তালহা সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সৌরদ্বীপ দাস স্বপ্নীল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির মডারেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তন্বী মজুমদার।

Manual7 Ad Code

আজ শুক্রবার (২৩শে অক্টোবর) বিকাল ৩:৩০ টায় সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবে পুসাসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আগামী ১ বছরের জন্য এই নতুন কমিটি ঘোষণা করেন ২০২৫–২৬ সনের কমিটির সভাপতি জাকির হোসাইন তামিম এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম। একই সাথে সভায় পুসাসের মুখপত্র “অভিজ্ঞান” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিভাগের লেকচারার কৃপাময় কর কৌশিক, সহকারী কর কমিশনার নেজামুল ইসলাম তপু, ডাচ-বাংলা ব্যাংকের জেনারেল ম্যানেজার গোলাম আজাদ, পুসাসের সহ-প্রতিষ্ঠাতা আবু সাদাত মোহাম্মদ সায়েম, সম্মানিত এলামনাই ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক ইসলাম, পুসাসের সাবেক সভাপতি অয়ন চন্দ, সাবেক সাধারণ সম্পাদক গালিব ইফতেখার রাহাত, সাবেক মডারেটর মলয় ব্যানার্জী এবং সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম।

Manual3 Ad Code

কমিটির অন্যান্য পদের তালিকা:
নতুন নির্বাহী পরিষদের ১১২ সদস্যের কমিটির উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন:সহ-সভাপতি: হৃদয় সাহা বৃন্ত (রাবি),যুগ্ম সাধারণ সম্পাদক: নাদিরা সুলতানা সানিয়া মল্লিক (কুবি), অর্নব দাস (শাবিপ্রবি) ও দিগ্বিজয় বাট্টাচার্য (রুয়েট),সাংগঠনিক সম্পাদক (সাধারণ): মো: আব্দুল মালেক মিয়া (রাবি),সহ-সাংগঠনিক সম্পাদক (সাধারণ): নাহিদুল ইসলাম (শাবিপ্রবি)
,সাংগঠনিক সম্পাদক (শিক্ষা): হিমেল বর্মন পিউল (রুয়েট),সহ-সাংগঠনিক সম্পাদক (শিক্ষা): সুস্মিতা দাস পিয়া (কুবি),সাংগঠনিক সম্পাদক (সংস্কৃতি): নিবেদিতা রয় নদী (ইবি),সহ-সাংগঠনিক সম্পাদক (সংস্কৃতি): মনীষা দাস মুন (জবি),সাংগঠনিক সম্পাদক (সভা): আবুল কাশেম (শাবিপ্রবি),সহ-সাংগঠনিক সম্পাদক (সভা): নাদির আহমেদ (শাবিপ্রবি),সাংগঠনিক সম্পাদক (উদ্ভাবন ও প্রযুক্তি): মো: কামাল উদ্দিন (জবি),সহ-সাংগঠনিক সম্পাদক (উদ্ভাবন ও প্রযুক্তি): হিমেল দাস (গোবিপ্রবি),দপ্তর সম্পাদক: সমিকা ইসলাম শুচি (ঢাবি),অর্থ সম্পাদক: ইশতিয়াক হক ইফতি,সেমিনার বিষয়ক সম্পাদক: আদনান হুমায়ূন শাহরিয়ার (ঢাবি),প্রচার সম্পাদক: মো: মাহমুদুল হাসান ফারুকী (চবি),অলিম্পিয়াড বিষয়ক সম্পাদক: আকাশ দাস আদি (শাবিপ্রবি)

Manual2 Ad Code

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সুনামগঞ্জের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে এবং জেলার শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে পুসাস আগামী দিনগুলোতে আরও গতিশীল ভূমিকা পালন করবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code