নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Manual7 Ad Code
নিহত কায়েস ইসলাম তারিফ। তিনি আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের বাইপাস রোডের স্টেডিয়াম এলাকায় দুই মোটর সাইকেলের সংঘর্ষে হয়। এতে মারাত্মকভাবে আহত হন তারিফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারিফ। এ ঘটনায় সাকিব নামে আরেক যুবক আহত অবস্থায় চিকিৎসাধীন।
Manual3 Ad Code
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।