প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ওসমানীতে ২ সাংবাদিকের ওপর ইন্টার্ণ চিকিৎসকদের হামলা

editor
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ণ
ওসমানীতে ২ সাংবাদিকের ওপর ইন্টার্ণ চিকিৎসকদের হামলা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। রোগীর স্বজনদের মারধরের ছবি, ভিডিও এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্টার্ণ চিকিৎসকরা সাংবাদিকদের উপর হামলা চালান। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হামলায় সিলেটভিউ২৪ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার ও দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী রেজা রুবেল গুরুতর আহত হন। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাদেরকে হাসপাতালে ভর্তি না দিয়ে বের করে দেওয়া হয়। ভর্তির জন্য ইমার্জেন্সি বিভাগে গেলে কর্তব্যরতরা জানান ইন্টার্ণ চিকিৎসকদের ডাকে হাসপাতালে রোগী ভর্তিসহ সবধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে।
পরে সহকর্মীরা সাংবাদিক নিবেন্দু ও রেজাকে নগরের প্রাইভেট একটি হাসপাতালে ভর্তি করেন।

Manual8 Ad Code

এদিকে, রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রাখায় রোগীরা পড়েন বিপাকে। এ নিয়ে কোন রোগীর স্বজনরা প্রতিবাদ করতে গেলে চড়াও হন ইন্টার্ণ চিকিৎসকরা। সেবা না পেয়ে অনেক গুরুতর রোগীকে হাসপাতাল ছেড়ে যেতে দেখা যায়।

Manual1 Ad Code

রোগীর স্বজন ও সাংবাদিকদের উপর হামলার পর হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসকদের লাঠিসোটা নিয়ে শোডাউন দিতে দেখা গেছে।

Manual8 Ad Code

মধ্যরাতে সাংবাদিকদের প্রতিবাদ: দুই সহকর্মীর উপর হামলার প্রতিবাদে বুধবার রাত ১২টার দিকে নগরের চৌহাট্টা পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। তারা হামলার প্রতিবাদ জানিয়ে জড়িত ইন্টার্ণ চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ও পেশাগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সিলেটের সাংবাদিক সংগঠনগুলো মিলে কর্মসূচি ঘোষনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, ইন্টার্ণ চিকিৎসকদের হামলায় বেশ কয়েকজন রোগীর স্বজন আহত হয়েছেন। মারধরের পর কয়েকজনকে তারা পুলিশের হাতে তুলে দেন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code