নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ওই হোটেলে অভিযানকালে ৫ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- গিয়াস উদ্দিন (৫০), সোনা মিয়া (৩২), কালাম মিয়া (২৩), সুজিনা খাতুন (২৭), ও তাহমিনা আক্তার নিপা (২৮)।
Manual2 Ad Code
পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজারস্থ ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলের ৩য় তলায় অভিযান পরিচালনা করে। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকা অবস্থায় ৩ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়।
Manual2 Ad Code
পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অপরাধে ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলটি সিলগালা করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।