প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

রাজনগরে যুবকের মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
রাজনগরে যুবকের মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

রাজনগর প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন ভূমি অফিসের গাছের ডালে পিন্টু কর (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের শরীর শরীর গাছের সাথে ঝুলানো থাকলেও হাটু ছিল সেফটিক টেঙ্কির ঢালাইয়ের সাথে লাগানো। এতে এটি হত্যা নাকি ভিন্ন কিছু এ নিয়ে পরিবার সন্দেহ করছে। তবে, সে ঋণে জর্জরিত হয়ে হতাশায় ভূগছিল বলে অনেকেই জানিয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের ও রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়ন ভূমি অফিসের পাশে।

Manual7 Ad Code

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের হাসানপুর গ্রামের সুকিন্দ্র করের ছেলে পিন্টু কর (৩৫) মৌলভীবাজার শহরের একটি বেকারীতে কাজ করতো। কাজ শেষে প্রতিদিনই বাড়ি ফিরে আসতো। মঙ্গলবার রতে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে ফোন করনে। কিন্তু সে ফোন ধরেনি। পওে যেখানে কাজ করে সেখানে ও বিভিন্ন স্থানে খোজ নিয়ে কেউ পায়নি। পরদিন বুধবার সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে জানায়। রাজনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের ও রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পিন্টু করের পরিবার।

মৃতের পিসাতো ভাই উজ্জ্বল বলেন,এটা আত্মহত্যা না পরিকল্পিত হত্যা,তিনি বলেন লাশটির হাঁটু মাটির সাথে দেখা যায়,মৃত্যুর আগে বাঁচার চেষ্টা করলে সে বাঁচতে পারতো।

তিনি আরো বলেন, সে খুব ভালো ছেলে ছিল, পরিবারে ঝগড়া বিবাদ ছিলনা, আত্মহত্যা করার মতো কোন কারণই নাই। কারো সাথে শত্রæতাও নেই। আমরা এর সঠিক তদন্ত চাই। সঠিক তদন্ত হলে আসল বিষয় বেড়িয়ে আসবে।

Manual5 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের বলেন, পরিবার ও পরিচিত কয়েকজন থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ঋণ করেছে গত কয়েক দিনে।

Manual4 Ad Code

তিনি আরো বলেন বিভিন্ন আলামতে ধারণা করা হচ্ছে- ঋণগ্রস্থ হওয়ায় সে হতাশায় ভূগছিল। আর কারে আত্মহত্যা হতে পারে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code