গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জে কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপ খনন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে ভূমি মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
Manual7 Ad Code
সভায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ, নামজারী, ভূমির মূল্য পাওনা পরিশোধ, জমির রেকর্ড, খাজনা পরিশোধসংক্রান্ত জটিলতা ও প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করা হয়। বিষয়েটি নিরসনে ভূমির মালিকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
Manual1 Ad Code
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের জিএম (অপারেশন) একেএম আলমগীর আজাদ, জিএম (প্রশাসন) তারেক আহমদ, প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মুশতাক আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছবেদ আলী, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদের সেলিম, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারিছ আলী, বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি রেহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল খান, সাবেক পৌর কাউন্সিল জামিল আহমদ চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক সুলেমান হোসেন।