প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে কাল থেকে ধর্মঘট, চলবে যেসব যানবাহন

editor
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
সিলেটে কাল থেকে ধর্মঘট, চলবে যেসব যানবাহন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
তিন দফা দাবিতে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ। ধর্মঘট চলাকালে অধিকাংশ গণপরিবহন বন্ধ থাকলেও চার শ্রেণির গাড়ি চলাচল করতে পারবে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত (আলাতুল) থাকবে। তবে ধর্মঘটের আওতামুক্ত থাকবে চার শ্রেণির গাড়ি । যেমন বিদেশগামী যাত্রীবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যানবাহন, ব্যক্তিগত গাড়ি এবং বিয়ের গাড়ি।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিক নেতারা। পরে সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের নির্ধারিত পার্কিং নিশ্চিত করাসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান।

Manual2 Ad Code

এদিকে সিলেটে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ঘিরে দফা ও দাবির সংখ্যা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। কোনো কোনো শ্রমিকনেতা বলছেন তিন দফা, আবার কেউ প্রচার করছেন পাঁচ দফা। একদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে তিন দফা দাবি, অন্যদিকে শ্রমিকনেতাদের অফিসিয়াল ফেসবুক পেজে পাঁচ দফার পোস্টার। একই কর্মসূচি নিয়ে এমন ভিন্ন প্রচারণায় প্রশ্ন উঠেছে ধর্মঘটের প্রকৃত দাবি নিয়ে।

Manual7 Ad Code

শ্রমিকনেতাদের একাংশের ফেসবুক পেজে পাঁচ দফার পোস্টার প্রকাশ করা হলেও সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে তিন দফা দাবি। ফলে ধর্মঘটের দাবির বিষয়ে শ্রমিক সংগঠনগুলোর বক্তব্যে স্পষ্টতা নেই বলে জানিয়েছেন ট্রাক মালিক সমিতির একাংশ ।

ফলে ইতোমধ্যে ট্রাক মালিক সমিতি ধর্মঘটের বাইরে থাকার ঘোষণা দিয়েছে। এতে পরিবহনসংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যেও কর্মসূচি নিয়ে ভিন্ন অবস্থান সামনে এসেছে। ফলে সিলেটের পরিবহন খাতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ধর্মঘট শুরু হলে চরম ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ যাত্রীরা।

Manual8 Ad Code

 

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code