নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:
হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রবাসির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মুখোশধারি ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ ৮০ হাজার টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শনিবার দিবাগত মধ্যেরাতে বানিয়াচং সদরের শেখের মহল্লা এলাকায় সাবিন মিয়ার বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে।
Manual4 Ad Code
সাবিন মিয়ার পুত্র বাহরাইন প্রবাসি তুহিন মিয়া জানান- মধ্যে রাতে হঠাৎ করে ১০/১২ জনের মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের বাড়িতে হানা দেয়। এসম ডাকাতরা লোহার গেইট ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা বাসায় থাকা সিসি ক্যামেরা নষ্ট ও খুলে ফেলে।
তারপর বাসায় থাকা সব মালামাল তচনচ করে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ ৮০ হাজার টাকাসহ মুল্যবান জিনিস পত্র লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে পরিবারের সদস্যদের শোর চিৎকার শুণে আশপাশের লোকজন এগিয়ে আসলে দ্রুত ডাকাতদল পালিয়ে যায়। বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে অবগত করা হলে থানা পুলিশ বিষটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে ৯৯৯-এ ফোন করা হলে তারা ফের থানা পুলিশকে জানান। পরে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।
Manual2 Ad Code
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন- এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে এবং মালামাল উদ্ধারে কাজ করে যাচ্ছে পুলিশ।