প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

৪ গোলে হার দিয়ে শুরু পর্তুগালের রোনালদো-পরবর্তী অধ্যায়

editor
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ণ
৪ গোলে হার দিয়ে শুরু পর্তুগালের রোনালদো-পরবর্তী অধ্যায়

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক :
জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি শ্রদ্ধা জানাতে তার নাম ও ৭ নম্বর লেখা জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামলেন পর্তুগালের খেলোয়াড়রা। কিন্তু ব্রুনো ফের্নান্দস, জুয়াও ফেলিক্সরা নিজেদের সেরাটা মেলে ধরতে পারলেন না। দাপুটে জয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল ডেনমার্ক।

Manual1 Ad Code

ঘরের মাঠে শনিবার রাতে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল। পিয়ের-এমিল হয়বিয়ার পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডেনমার্ক। দ্বিতীয়ার্ধে রাসমুস হয়লুনের জোড়া গোলের পর ব্যবধান আরও বাড়ান ইওয়াখিম আন্দেরসন। শেষের দিকে পর্তুগালের গোলটি করেন বের্নার্দো সিলভা।

আসরে আগের চার ম্যাচেই জিতে শেষ আটের টিকেট নিশ্চিত করা পর্তুগাল প্রথম হারের তেতো স্বাদ পেল। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের শীর্ষে আছে প্রতিযোগিতাটির দুইবারের চ্যাম্পিয়নরা। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডেনমার্ক।

Manual3 Ad Code

দিনের শুরুতে ওয়েলসকে ৩-১ গোলে হারানো নরওয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে। তলানিতে ওয়েলসের পয়েন্ট ৩। শীর্ষ দুই দল পাবে শেষ আটের টিকেট।

পর্তুগালের বিপক্ষে প্রথম দেখায় গত মাসে ঘরের মাঠে ৪-২ গোলে হারা ডেনমার্ক এবার ব্রাগায় শুরু থেকে দাপট দেখায়। বলের নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি বেশ কয়েকটি সুযোগ তৈরি করে তারা। প্রথমার্ধের মাঝামাঝি সময়ের পর পর্তুগাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং বেশিরভাগ সময় বলের নিয়ন্ত্রণ রাখে, তবে তারা খুব একটা নিশ্চিত গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

Manual8 Ad Code

৩৮তম মিনিটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি ডেনমার্ক। চার মিনিট পরই সফল স্পট-কিকে দলটিকে এগিয়ে নেন পিয়ের-এমিল হয়বিয়া। বক্সে পর্তুগালের হুবেন দিয়াসের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

Manual8 Ad Code

দ্বিতীয়ার্ধে আট মিনিটের মধ্যে দুই গোল করে পর্তুগালের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ করে দেন হয়লুন।

৪৯তম মিনিটে ডান দিক থেকে মিকেল ডামসগার্ডের ক্রসে ছয় গজ বক্সের বাইরে থেকে ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। ৫৭তম মিনিটে হয়বিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢোকার মুখে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে ডান পায়ের জোরাল শটে স্কোরলাইন ৩-০ করেন তিনি।

৭৫তম মিনিটে ডান দিক থেকে মাথিয়াস ইয়ানসেনের ফ্রি-কিকে বক্সে জোরাল হেডে দলের চতুর্থ গোল করেন আন্দেরসন।

তিন মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে পর্তুগালের ব্যবধান কমান বের্নার্দো সিলভা। জুয়াও নেভ্সের শট গোলরক্ষক ঠেকানোর পর কাছ থেকে জালে পাঠান তিনি।

আগামী মঙ্গলবার গ্রুপের শেষ রাউন্ডে ওয়েলসের মাঠে খেলবে পর্তুগাল, আর ডেনমার্ক ঘরের মাঠে নরওয়ের মুখোমুখি হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code