বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন বেনজীর, প্রমাণ পেলো এনবিআর
বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন বেনজীর, প্রমাণ পেলো এনবিআর
editor
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫, ১২:০৪ অপরাহ্ণ
Manual4 Ad Code
ডিজিটাল ডেস্ক:
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।
Manual5 Ad Code
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের উপ-পরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহীসহ ১৫ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
Manual2 Ad Code
অভিযানে বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ মিলেছে উল্লেখ করে এনবিআরের গোয়েন্দা সেলের উপ-পরিচালক শাহ মো. ফজলে রাহী বলেন, তদন্ত ও অনুসন্ধানে সুনির্দিষ্টভাবে বিপুল পরিমাণ অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছি। আমরা আরও কিছু দপ্তর থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। সবকিছু হাতে আসার পরে বলতে পারবো কী পরিমাণ কর ফাঁকি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের পরবর্তী পদক্ষেপ সব নথিপত্র পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন কর অফিসে পাঠাবো। কর অফিস তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
Manual8 Ad Code
বেনজীর পুলিশের প্রধান ও র্যাবের মহাপরিচালক থাকাকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক গড়ে তোলেন। জমি দখল করে পার্কটি করা হয়েছে বলে গত বছর অভিযোগ ওঠে। গত বছরের জুনে পার্কটি আদালতের নির্দেশে ক্রোক করা হয়। পরে স্থানীয় প্রশাসন এটির দায়িত্বভার গ্রহণ করে। পার্কটির রিসিভার নিয়োগ করা হয়েছে। তারা পার্কটি পরিচালনা করছেন।
এর মধ্যেই মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটে এনবিআরের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল পার্কে প্রবেশ করে। তারা পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় বিনিয়োগের নথি, আয়-ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ডডিস্কসহ যাবতীয় তথ্য-উপাত্ত যাচাই করেছে সিআইসি টিম।