প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

editor
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

রাজধানী ঢাকায় আত্মগোপনে থাকাবস্থায় শিশু ধর্ষণ মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। আবুল আহমদ (৩২) নামের ওই আসামীকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি কুড়ারবাজার ইউপির দেউলগ্রামের জব্বার আলীর ছেলে।

Manual8 Ad Code

পুলিশ জানায়, শিশু ধর্ষণের পর বিভিন্ন স্থান ঘুরে ঢাকার শেরেবাংলা নগর এলাকায় আত্মগোপন করেন আবুল।
ঘটনার পর গত ২৭ সেপ্টেম্বর বিয়ানীবাজার থানায় মামলা (নং ৩৬) দায়ের করা হয়। তবে বিয়ানীবাজার থানা পুলিশ বিশেষ প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সেখানকার থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে। শুক্রবার দুই থানার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল সামুয়েল সাংমার সার্বিক তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীরের নেতৃত্বে এসআই (নিঃ) মানিক চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

Manual5 Ad Code

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর বলেন, ঘটনার পর থেকে আমরা সোর্স নিয়োগ করি ও প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করি।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code