প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

একসঙ্গে চলাফেরা, একই দিনে তিন বন্ধুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
একসঙ্গে চলাফেরা, একই দিনে তিন বন্ধুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

পঞ্চগড় প্রতিনিধি:

এক সঙ্গে চলাফেরা, পড়ালেখাও একসঙ্গে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে প্রাইভেট পড়া শেষে একই মোটরসাইকেলে তিন বন্ধু অন্য এক বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুই বন্ধু এবং কয়েক ঘণ্টা পর অপর বন্ধুরও মৃত্যু হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত তিন শিক্ষার্থী হলো- সায়মন ইসলাম সাদিক (১৬), রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) ও ফজলে রাব্বি শাহ (১৭)। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

নিহত সায়মন ইসলাম সাদিক সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রেদওয়ানুল হোসেন রাহাত ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে। আর ফজলে রাব্বি শাহ চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বন্ধুর বাড়িতে যাচ্ছিল। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রাহাতকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত ফজলে রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুরে নেওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছিল।

সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মফিজ উদ্দীন তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজন খুব ভালো বন্ধু ছিল। তারা একসঙ্গে পড়ালেখা করত। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।

Manual3 Ad Code

 

এ বিষয়ে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, নিহত দুই শিক্ষার্থীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আহত অপর শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি তিনি এখনো জানেন না বলে জানান।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code