প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে যৌথবাহিনীর অভিযানে অ-স্ত্রসহ ৪ জন আটক

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
সিলেটে যৌথবাহিনীর অভিযানে অ-স্ত্রসহ ৪ জন আটক

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের আম্বরখানা পয়েন্ট থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মহানগরের এয়ারপোর্ট থানার বনকলাপাড়ার বাসিন্দা ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), একই থানার বাদামবাগিচা এলাকার মুজিবুর রহমান সনি (২৭), শাহপরাণ থানার মিরাপাড়া এলাকার মাহমুদ আলী (৪৪) ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের রিপন (৪৬)।

Manual3 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও এয়ারপোর্ট থানাপুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

Manual5 Ad Code

আটককালে তাদের কাছ থেকে ১টি রামদা, ৫টি ছুরি, ২টি কাটি ও ১ একটি পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ডিজিটাল যন্ত্র জব্দ করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়- এসব অস্ত্র এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে তারা সংরক্ষণ করা হয়েছিল।

Manual3 Ad Code

পরে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা (নং-৫) দায়ের করে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারকের নির্দেশে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code