সিলেট মহানগর যুবলীগ নেতা জাহির র্যাবের হাতে গ্রেফতার
সিলেট মহানগর যুবলীগ নেতা জাহির র্যাবের হাতে গ্রেফতার
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর যুবলীগ নেতা জাহির আলীকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলীচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
Manual7 Ad Code
গ্রেফতারকৃত জাহির আলী জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও এর হারিছ আলীর ছেলে। তিনি সিলেট মহানগরীর মেজরটিলা ভ্যালিসিটিতে বসবাস করতেন।
Manual5 Ad Code
জাহির আলী সিলেট মহানগর যুবলীগের সদস্য ও জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহসভাপতি বলে জানিয়েছে র্যাব।
Manual6 Ad Code
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানিয়েছেন জাহির আলীর বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় এ মামলা হয়েছে।