প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে বিজিবির হাতে জব্দ কোটি টাকার পণ্য

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ণ
সিলেটে বিজিবির হাতে জব্দ কোটি টাকার পণ্য

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual5 Ad Code

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর, লবিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, নোয়াকোট, তামাবিল বিওপি কর্তৃক অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমান ভারতীয় গরু, মহিষ, চিনি, কিসমিস, চকলেট, পন্ডস ফেসওয়াস, আইবল ক্যান্ডি এবং বিড়ি আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২১ লক্ষ ৭৯ হাজার ১৫০ টাকা।

Manual6 Ad Code

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code