প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট-তামাবিল সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
সিলেট-তামাবিল সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টর:
সিলেট-তামাবিল মহাসড়কের ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক আরোহী।

Manual5 Ad Code

রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তিনজন আরোহী একটি মোটরসাইকেল যোগে জৈন্তাপুর সদরে আসার পথে
সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে পৌঁছালে মালবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ২ দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

Manual3 Ad Code

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত আলি আহমদ এর ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচ সেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো তোফায়েল (২৬)। এ ঘটনায় আহত উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদ এর ছেলে সাব্বির আহমেদকে (৩২) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

দূর্ঘটনার পর ঘটনাস্থলে তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাক আটকের কাজ করছে পুলিশ।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code