প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাকে বদলি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০১:২৬ অপরাহ্ণ
সিলেটে ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাকে বদলি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে থেকে বদলিকৃত মো. তোফায়েল আহমেদ, আশরাফ উল্যাহ তাহের ও শেখ শরিফুল ইসলাম। সিলেটে ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপননে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. তোফায়েল আহমেদ, উপকমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের ও সিলেট জেলা রেলওয়ের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম।

Manual3 Ad Code

তাদের মধ্যে শেখ শরিফুল ইসলামকে সিলেট মহানগর পুলিশে উপকমিশনার, আশরাফ উল্যাহকে রংপুর রেঞ্জে ও তোফায়েল আহমেদ রংপুর মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

Manual2 Ad Code

অপরদিকে সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে পদায়ন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. তারেক আহম্মেদকে এসএমপি’র উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code