প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আম্বরখানা থেকে তিনজনকে ধরলো র‌্যাব

editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ণ
আম্বরখানা থেকে তিনজনকে ধরলো র‌্যাব

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ফেনসিডিলের চালানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার তাদেরকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের সময় নগরীর আম্বরখানা পূর্ব দরগাগেইট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর হাটের মঞ্জব আলীর ছেলে অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের আবদুল মোনাফের ছেলে টিপু আহমদ (৪২) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিলাজুর গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০)।

তাদের কাছ থেকে ৩৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code