প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে গাছের সাথে ঝুলছিলেন জাহাঙ্গীর

editor
প্রকাশিত জুলাই ৮, ২০২৫, ০১:৩৮ অপরাহ্ণ
সিলেটে গাছের সাথে ঝুলছিলেন জাহাঙ্গীর

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে এই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাবাড়ি এলাকার রফিকুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

জানা যায়, মঙ্গলবার সকালে আনুমানিক ৯টার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকার রেললাইনের পশ্চিম দিকের একটি গাছের ডালের সাথে এক যুবকের ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। যুবকটি তার পরনের শার্ট দিয়ে গাছের ডালের সাথে ফাঁস দেন। স্থানীয়রা দেখতে পেয়ে মোগলাবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মৃত জাহাঙ্গীরের ভাই মো. আবু বক্কর (৪০) এর লিখিত অভিযোগের ভিত্তিতে মোগলাবাজার থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩।

Manual1 Ad Code

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকালে ৯টার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকার রেললাইনের পশ্চিম দিকের একটি গাছের ডালের সাথে এক যুবক তার পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস দেন। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মৃত জাহাঙ্গীরের ভাই মো. আবু বক্কর (৪০) এর লিখিত অভিযোগের ভিত্তিতে মোগলাবাজার থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code