নিজস্ব প্রতিবেদক :
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ ২১ হাজার ৯৮৫ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীন বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, উৎমা, প্রতাপপুর, বাংলাবাজার ও সংগ্রাম বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় কম্বল, জিরা, ফল, কসমেটিকস, চকলেট, বিস্কুট, সুপারি, সনপাপড়ি, কিসমিস ও জুস জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় লেডিস সোয়েটার ও মৃগেল মাছ আটক করা হয়েছে।
Manual6 Ad Code
আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ২১ হাজার ৯৮৫ টাকা। তবে এসব পণ্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। পণ্যগুলোর চালান কারা ফেলে গেছে সেটাও সনাক্ত করতে পারেনি বিজিবি।
Manual4 Ad Code
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।
Manual4 Ad Code
আটক করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।