প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, সনাক্ত আরও ৩

editor
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫, ১২:২০ অপরাহ্ণ
সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, সনাক্ত আরও ৩

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় আরও তিনজনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন তিনজনসহ আগস্টের ৭ দিনে সিলেট বিভাগজুড়ে ডেঙ্গু সনাক্ত হয়েছে মোট ৯ জনের।

এদিকে চলতি বছর এ সংখ্যা মোট ৭১। সনাক্তকৃতদের মধ্যে মোট বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন।

Manual4 Ad Code

এদের মধ্যে সিলেটের মাউন্ড এডোরা হসপিটালে ১, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপতালে ১ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন ৩ জন।

Manual8 Ad Code

এ বছর সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু সনাক্ত হয়েছে হবিগঞ্জে মোট ২৮ জন, এরপর সিলেট জেলায় সনাক্ত হয়েছেন ২১ জন। এছাড়াও মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে সনাক্ত হয়েছেন ৭ জন।

Manual2 Ad Code

এবছর এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code