প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মিরাবাজারে ‘গ্র্যাণ্ড মাফি’ থেকে ৬ তরুণ-তরুণী আটক

editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ণ
মিরাবাজারে ‘গ্র্যাণ্ড মাফি’ থেকে ৬ তরুণ-তরুণী আটক

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন তরুণ ও ৩ জন তরণীসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) বেলা ১ টার দিকে সিলেট নগরীর মিরাবাজারস্থ আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

Manual5 Ad Code

আটককৃতরা হলেন, চয়ন দেব (২২), ছাহির আলী সামী (২২), ইমরান খান (২৫), তৃষা ভট্টাচার্য (২০), সুমাইয়া বেগম (২০), মাহিয়া সুলতানা মেহেদী (১৮)।

Manual8 Ad Code

জানা যায়, সোমবার (১১ আগস্ট) বেলা ১ টার দিকে সিলেট নগরীর মিরাবাজারস্থ আবাসিক হোটেল ‘গ্র্যাণ্ড মাফী’তে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশী করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন তরুণ ও ৩ জন তরণীসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৩২১, তারিখ-১১/০৮/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সোমবার সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৩২১, তারিখ-১১/০৮/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code