প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনের পদ স্থগিত

editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ণ
সিলেটে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনের পদ স্থগিত

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।

জানা যায়, চাঁদাবাজী, দখলবাজীসহ বিএনপি’র নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Manual1 Ad Code

উল্লেখ্য, তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জে সরকারি জায়গা দখল, সাদাপাথর লুট ও চাঁদাবাজির ব্যাপক অভিযোগ ছিল।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code